1. : admin :
গাজীপুরে স্বল্প খরচে চিকিৎসা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য সাথী কার্ড বিতরণ করেছে ইসমাইল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্ট।  - যায়যায় সময়
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নারী সেনাসদস্যের ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ

গাজীপুরে স্বল্প খরচে চিকিৎসা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য সাথী কার্ড বিতরণ করেছে ইসমাইল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্ট। 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক:

নিরাপদ শরীর নিরাপদ শ্রম প্রতিপাদ্য নিয়ে গাজীপুরের শ্রীপুরে স্বল্প মজুরি প্রাপ্ত শ্রমিকদের বিনামুল্যে নামমাত্র খরচে চিকিৎসা প্রদানের লক্ষ্যে ১৭৯০ শ্রমিকের মাঝে স্বাস্থ্য সাথী কার্ড বিতরণ করেছে ইসমাইল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্ট। শ্রীপুরের মাওনা নাইস ডেনিম মিলস লিঃ এ সাদ গ্রুপের শ্রমিকদের মাঝে এ কার্ড বিতরণ করেন ইসমাইল আঞ্জুমান আরা ওয়েলফেয়ার ট্রাস্ট  ও সাদ গ্রুপের চেয়ারম্যান নুরে ইয়াসমিন ফাতিমা।এসময় আয়োজকরা জানান পর্যায়ক্রমে সাদ গ্রুপের ১০ হাজার শ্রমিকদের মাঝে স্বাস্থ্য সাথী কার্ড বিতরণ করা হবে। এ সেবা কার্যক্রমের সাথে স্থানীয় আলহেরা হাসপাতাল আল-হেরা মেডিকেল সেন্টারের সাথে চুক্তিবদ্ধ হয়। রোগীদেরকে অত্র গ্রুপের ১০,০০০ শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী এবং তার নিকট আত্মীয়দের (বাবা, মা, ছেলে, মেয়ে, স্ত্রী, স্বামী) সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করাসহ ঔষধ সরবরাহ করবেন।মহিলা শ্রমিকের স্বাভাবিক প্রসব এর ক্ষেত্রে মা ও শিশুর মোট চিকিৎসা খরচের ৭০% ইসমাইল আঞ্জুমা আরা ওয়েলফেয়া ট্রাস্ট বহন করবে। ক্ষেত্র বিশেষে নারী ও শিশুদের যাবতীয় চিকিৎসা ব্যয় ট্রাস্ট বহন করবে এবং অন্যান্য শ্রমিক ও কর্মচারী ক্ষেত্রে ৫০% চিকিৎসা খরচ ট্রস্ট বহন করবে। অত্র গ্রুপের সকল শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী ও তার নিকট আত্মীয়দেরকে উল্লেখিত ছাড়ে আল হেরা হাসপাতাল ও আল হেরা মেডিক্যাল সেন্টার হতে চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ সরবরাহ করবেন।সব ধরনের চিকিৎসা  টেষ্টের ক্ষেত্রে ৫০% ছাড় দেওয়া হবে।

কারখানার শ্রমিকদের স্বাস্থ্য সেবা দিতে বিশেষ স্বাস্থ্য সাথী কার্যক্রমের উদ্বোধন করা এ উদ্যোগ নেওয়া হয় । শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের মাওনা উত্তরপাড়া গ্রামে সাদ গ্রুপের নাইস ডেনিম কারখানার সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সাদ গ্রুপের চেয়ারম্যান ও একই সঙ্গে ইসমাইল আঞ্জুমান আরা ওয়েল ফেয়ার ট্রাস্টেরও চেয়ারম্যান নূরে ইয়াসমিন ফাতিমা উপস্থিত থেকে সাদ গ্রুপের অধীনে থাকা কারখানার কর্মীদের মাঝে স্বাস্থ্য সাথী সেবার জন্য তৈরি স্বাস্থ্য কার্ড বিতরণ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ওই গ্রুপের বিভিন্ন কারখানার অন্তত ৫ হাজার শ্রমিক-কর্মচারীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, এই কার্যক্রমে শ্রমিকদের নূন্যতম স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। এ ছাড়া সার্বিক ও ‍তুলনামূলক উন্নত চিকিৎসা সেবার ক্ষেত্রে তারা সেই খবচ বহণ করবেন। এ জন্য প্রাথমিক চিকিৎসা দিতে গ্রুপটির ব্যবস্থাপনায় প্রাথমিক চিকিৎসা কেন্দ্র তৈরি করা হয়েছে। একই সঙ্গে স্থাপিত হয়েছে ওষুধের ডিসপেন্সারি। তা ছাড়া শ্রীপুরের আল হেরা হাসপাতাল ও আল হেরা মেডিকেল সেন্টারের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করা হয়েছে। কর্মীরা নির্দিষ্ট কার্ড প্রদর্শন সাপেক্ষে এসব জায়গায় সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা পাবেন।কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রমিকদের ‍উদ্দেশ্যে গ্রুপের চেয়ারম্যন নূরে ইয়াসমিন ফাতিমা বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। স্বাস্থ্য সাথীর মাধ্যমে কিভাবে সেবা পাওয়া যাবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া মাসিক বেতনে নিজেদের পরিবারের সদস্যদের নিয়ে কিভাবে সুশৃঙ্খল জীবন যাপন করা যায়, সে সম্পর্কে নির্দেশনা দেন তিনি।নূরে ইয়াসমিন ফাতিমা শ্রমিকদের বলেন, অহেতুক, অপ্রয়োজনীয় খরচগুলো পরিহার করার মধ্য দিয়ে বেতনের টাকায় ভালোভাবে জীবনযাপন করা যায়। এ ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় কাজে টাকা খরচ করা ছাড়া অন্যান্য ক্ষেত্রে মিতব্যয়ী হতে হবে। তিনি বলেন, কোনো শ্রমিক রোগাক্রান্ত হলে তিনি যেন দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা সেবা নেন। অবহেলা করে রোগ বড় করা যাবে না। শ্রমিকদের তিনি আরো বলেন, নিয়মিত কাজে যোগ দিয়ে পরিশ্রম করে নিজের ও কারখানর উন্নয়ন করতে হবে। কারখানাটি নিজেদের মনে করে আন্তরিকতার সাথে প্রত্যেককেই কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন আবিদ সারোয়ার, ইডি অপারেশন,মারুফ হোসেন, ইডি ফাইন্যান্স মো:আরিফুল হক, সিনিয়র জিএম অডিটশেখ সাইফুল ইসলাম, সিনিয়র জিএম ইঞ্জিনিয়ারিং আহমেদ বাবর, জিএম অপারেশন মো আনোয়ার হোসেন, সিনিয়র জিএম, মো:মলয় প্রসাদ রায়, জিএম টেকনিক্যাল, মো:মাসুদুল হক, জিএম স্পনিং মো:নিজাম হোসেন, জিএম উইভিং মো:শাহ আলম সবুজ, জিএম উইভিং রফিকুল ইসলাম রফিকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »