1. : admin :
ইকরা ইসলামিক কিন্ডারগার্টেন অ্যান্ড হিফয মাদ্রাসায় দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন - যায়যায় সময়
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশ,রহস্য উদঘাটন পিবিআইয়ের- প্রেমিক, তার মা ও বন্ধুসহ গ্রেপ্তার ৩জন 🎉 আপনার জন্মদিনে শুভেচ্ছা জানাবে যায়যায় সময়! গাজীপুরের ভবানীপুরে ব্রিফকেস থেকে নারীর মরদেহ উদ্ধার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন জামিনে মুক্ত। ভুক্তভোগী শিশুদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে গাজীপুরে কেয়ারগিভারদের বিশেষ প্রশিক্ষণ গাজীপুর সদরে গরিব নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের সাইকেল, ছাতা, স্কুলব্যাগ ও শিক্ষাবৃত্তি প্রদান গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাঘের বাজার ও ভবানীপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফার্জিনা ইয়াসমিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত -জুয়েল রানা গাজীপুরে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ইকরা ইসলামিক কিন্ডারগার্টেন অ্যান্ড হিফয মাদ্রাসায় দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

সাইদুল ইসলাম রনি,

কাপাসিয়া গাজীপুর সংবাদদাতাঃ

গাজীপুরের কাপাসিয়ায় ইকরা ইসলামিক কিন্ডারগার্টেন অ্যান্ড হিফয মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে।

শনিবার(২৫ জানুয়ারি) দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫খ্রিঃ এর দুইদিন ব্যাপী অনুষ্ঠান উদ্বোধন করেন সোনালী ব্যাংক রাজেন্দ্রপুর শাখার প্রিন্সিপাল অফিসার মো: ফারুক হোসেন ৷

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওঃ মাহিদুল ইসলাম (মুহিদ) এর আয়োজনে রাণীগঞ্জ বাজারের বিশিষ্ট স’মিল ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম মাসুম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা হাই কোর্টের আইনজীবী ও কাপাসিয়া উপজেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ খন্দকার রাহাত রহমান টুকু ৷

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জজ কোর্টের আইনজীবী প্রিয় অতিথি এ্যাডঃ আল আমিন ফকির, দূর্গাপুর ইউনিয়ন যুবদল আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজান, সদস্য সচিব মোঃ শিবলু আলম সোহেল, যুগ্ম আহবায়ক মোঃ নাসির, সাংবাদিক সাইদুল ইসলাম রনি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হেলাল উদ্দিন, যুবদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইব্রাহীম, কাপাসিয়া বাজার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফেরদৌস ভূঁইয়া, অফ স্টাডি কোচিং সেন্টারের পরিচালক মোঃ আল আমিন, বিশিষ্ট ঔষুধ ব্যবসায়ী মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ৷

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইকরা মডেল কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক মোঃ মামুন আহমেদ।

এর আগে অনুষ্ঠান শুরুতে প্রতিযোগিতায় মোট ২৪টি ইভেন্টে প্রায় দুইশত শিক্ষার্থী অংশগ্রহণ করে৷ বক্তব্যের পর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »