
মোঃ হাবিব মিয়া, হাওরাঞ্চল কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে নিকলীতে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার বৃন্দের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭জানুয়ারি) সকাল ১১ টায় নিকলী
আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস কার্যালয় আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল হুদা।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট
ফৌজিয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোঃ মুরশেদ আলম, নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন,সাংবাদিকবৃন্দ প্রমুখ।
ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার বৃন্দের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
দিনব্যাপী প্রশিক্ষণে তথ্যসংগ্রহকারী ৪০ জন ও সুপারভাইজার১০জন মোট ৬০ অংশগ্রহণ করেন।