1. : admin :
পালিয়ে বিয়ে, পরিবার মেনে না নেওয়ায় আর্থিক সংকটে চুরির পথ বেছে নেওয়ার দাবি নবদম্পতির - যায়যায় সময়
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধান চাই: গাজীপুর বানিয়ারচালা থেকে মানসিক ভারসাম্যহীন উম্মে হানী নিখোঁজ সাংবাদিক মিলন মিয়া’র বাবা মফিজ উদ্দিনের জানাযা রোববার-১১ই অক্টোবর বাদ আসর অনুষ্ঠিত হইবে। সাংবাদিক মিলন মিয়ার বাবা মফিজ উদ্দিনের ইন্তেকালে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান গাজীপুরে শিক্ষক বাবার সন্তান থেকে সহকারী জজ : ১৮তম বিজেএস পরীক্ষায় চমক দেখালেন রাবির মেহেদী হাসান শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসায় সাইদুর রহমানকে সভাপতি করে এডহক কমিটি গঠন সৌরবিদ্যুৎ সম্প্রসারণে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর নতুন উদ্যোগ

পালিয়ে বিয়ে, পরিবার মেনে না নেওয়ায় আর্থিক সংকটে চুরির পথ বেছে নেওয়ার দাবি নবদম্পতির

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

পরিবারের অমতে পালিয়ে বিয়ে, এরপর চরম আর্থিক সংকট। এমন পরিস্থিতিতে জীবিকার তাগিদে চুরির পথ বেছে নেওয়ার দাবি করেছেন গাজীপুরের কাপাসিয়ায় স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে আটক এক নবদম্পতি।

গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) কাপাসিয়া বাজারে অবস্থিত গোল্ডেন জুয়েলার্স থেকে প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে স্থানীয় জনতা এক স্বামী-স্ত্রীকে আটক করে। পরে তাদের কাপাসিয়া বাজার সমিতির কার্যালয়ে নিয়ে রাখা হয়।

দোকানের মালিক সাধন চন্দ্র রঞ্জিত জানান, অভিযুক্ত সুরভী আফরোজ, পিতা মো. মোশাররফ হোসেন, গ্রাম হালুকাইদ, রাজাবাড়ী ইউনিয়ন, শ্রীপুর, গাজীপুর এবং তার স্বামী আব্দুল্লাহ সৌরভ, পিতা মো. নয়ন মিয়া, একই গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে তার দোকান থেকে প্রায় দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

চুরি হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে দুই জোড়া স্বর্ণের কানের দুল এবং একটি স্বর্ণের বেনি চেইন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আটকের পর বাজার সমিতির কার্যালয়ে উপস্থিত লোকজনের সামনে অভিযুক্ত দম্পতি চুরির বিষয়টি স্বীকার করেন।

স্থানীয়দের ভাষ্যমতে, ওই দম্পতি জানান, তারা পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেছিলেন। পরে উভয় পরিবারের সদস্যরা তাদের মেনে না নেওয়ায় চরম আর্থিক সংকটে পড়েন। বসবাস, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহে অক্ষম হয়ে হতাশার এক পর্যায়ে চুরির পথ বেছে নিয়েছিলেন বলে তারা দাবি করেন।

ঘটনার খবর পেয়ে অভিযুক্ত যুবকের বাবা মো. নয়ন মিয়া, অভিযুক্ত তরুণীর বাবা মো. মোশাররফ হোসেন এবং রাজাবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর মেম্বার ঘটনাস্থলে যান।

দোকান মালিক সাধন চন্দ্র রঞ্জিত বলেন, “আমার দোকান থেকে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ রয়েছে। এ ঘটনায় আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি। তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে দোকান মালিক জানান।

এ ঘটনাকে কেন্দ্র করে কাপাসিয়া বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »