
শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময়
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গাজীপুর জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইয়াসির আকরাম পলাশকে সভাপতি, আবু তাহের প্রধানকে সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর শিকদারকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করে ৭ সদস্য কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ সভাপতি তপন খান, সহ- সভাপতি নাজিম সরকার, ১ নাং যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন মন্ডল,সম্প্রতি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩০ দিনের মধ্যে গাজীপুর জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিকে নতুন কমিটি ঘোষণার পর গাজীপুর জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে জেলার বিভিন্ন স্থানে শুভেচ্ছা মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। নবগঠিত কমিটির সভাপতি ইয়াসির আকরাম পলাশ এবং সাধারণ সম্পাদক আবু তাহের প্রধান ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সিকদার
এক যৌথ প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা জানান, গাজীপুর জেলা যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে এবং দলের যেকোনো সাংগঠনিক কর্মসূচি সফল করতে তাঁরা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন
#####