1. : admin :
ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিকল্প বাইপাস হতে পারে শ্রীপুর–রাজেন্দ্রপুর রেললাইন সংলগ্ন সড়ক - যায়যায় সময়
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে নার্সের মাধ্যমে ডেলিভারি, ইবনে সিনা মডেল হাসপাতালে নবজাতকের মৃত্যু শ্রীপুরে গজারিয়ায় ৪৫ বছর বয়সী ব্যক্তি ইয়াবাসহ আটক, পুলিশের কাছে হস্তান্তর হাতীবান্ধায় বিএনপি নেতা ও তাদের স্ত্রীর সঙ্গে সমন্বয়ে ত্রাণ বিতরণের নির্দেশ -ইউএনও’র গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ গাজীপুরে শহীদ জিয়া ও খালেদা জিয়ার অবদান স্মরণে জিয়া পরিষদের আলোচনা ও ইফতার মাহফিল গাজীপুরে গাঁজা সেবন করতে দেখে ফেলায় মাদ্রাসাছাত্র রনিকে খুন, অতঃপর লাশে আগুন, —গ্রেফতার ১ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিকল্প বাইপাস হতে পারে শ্রীপুর–রাজেন্দ্রপুর রেললাইন সংলগ্ন সড়ক সামাজিক যোগাযোগমাধ্যমে আলহাজ্ব আবু বকর ছিদ্দিককে নিয়ে অপপ্রচার ও সম্মানহানির অভিযোগে থানায় জিডি গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডারে ফুলের রঙিন সৌন্দর্য, মুগ্ধ পথচারী ও যাত্রী

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিকল্প বাইপাস হতে পারে শ্রীপুর–রাজেন্দ্রপুর রেললাইন সংলগ্ন সড়ক

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুর থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত রেললাইনের পাশ দিয়ে একটি সংযোগ সড়ক নির্মাণ করা হলে তা ভবিষ্যতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের কার্যকর বিকল্প বাইপাস হিসেবে ব্যবহৃত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে তিন উপজেলার মানুষের জেলা শহরের সঙ্গে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি মহাসড়কের যানজটও অনেকাংশে কমতে পারে।

সম্প্রতি প্রস্তাবিত সড়কের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান, শ্রীপুর উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী তৌহিদ আহমেদ, শ্রীপুর ইউসিসিএ (বিআরটিপি) চেয়ারম্যান এস এম মাহফুল হাসান হান্নানসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শ্রীপুর উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী তৌহিদ আহমেদ জানান, প্রস্তাবিত সড়কটি নির্মাণ করা হলে বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে। এতে শ্রীপুরসহ আশপাশের তিন উপজেলার মানুষের জেলা শহরের সঙ্গে যোগাযোগ সহজ হবে এবং বর্তমান দূরত্ব প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত কমে আসতে পারে।

স্থানীয়দের মতে, এই সড়কটি বাস্তবায়িত হলে শ্রীপুর থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ তৈরি হবে। এতে শিল্পাঞ্চল ও বাজারকেন্দ্রগুলোতে পণ্য পরিবহন সহজ হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে।

সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “দীর্ঘদিন ধরে এলাকার মানুষ সহজ যোগাযোগ ব্যবস্থার অভাবে ভোগান্তিতে রয়েছেন। তাদের দুর্ভোগ কমাতে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এই সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে আগামী এক বছরের মধ্যে প্রকল্পটির কাজ শুরু করা সম্ভব হবে।”

সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত এই সড়কটি বাস্তবায়িত হলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের উপর চাপ কিছুটা কমবে এবং বিকল্প বাইপাস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডও বৃদ্ধি পাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »