1. : admin :
ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম - যায়যায় সময়
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পালিয়ে বিয়ে, পরিবার মেনে না নেওয়ায় আর্থিক সংকটে চুরির পথ বেছে নেওয়ার দাবি নবদম্পতির শেখ রমজান হাসান(নূর) এর রম্য কবিতা “বিয়ে বিভ্রাট” গাজীপুরে হামলায় আহত জাহিদ হাসানকে হাসপাতালে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন রিসভী গাজীপুরে নাগরিক সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রশাসনিক ভবন চেয়ে মানববন্ধন রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ডা. আলী আকবর পলান জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু

ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের নতুন কমিটি: সভাপতি সুমন, সম্পাদক সেলিম

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, গাজীপুর সদর উপজেলা শাখার অধীন ভাওয়ালগড় ইউনিয়ন কৃষকদলের ৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন  দেওয়া হয়েছে।

নবগঠিত এ কমিটিতে মো. সুমন খানকে সভাপতি এবং মো. সেলিম রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. তরিকুল ইসলাম রায়হান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. জনি আহমেদ। এছাড়া বিভিন্ন পদে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, তৃণমূল পর্যায়ে কৃষকদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, কৃষকদের অধিকার আদায় এবং কৃষি উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

গাজীপুর সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান হারুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন এবং সদস্য সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত অনুমোদনপত্রে কমিটির অনুমোদন প্রদান করা হয়।

এদিকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে উপজেলা কৃষকদলের নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ভাওয়ালগড় ইউনিয়নে কৃষকদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »