1. : admin :
গাজীপুরে নার্সের মাধ্যমে ডেলিভারি, ইবনে সিনা মডেল হাসপাতালে নবজাতকের মৃত্যু - যায়যায় সময়
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে নার্সের মাধ্যমে ডেলিভারি, ইবনে সিনা মডেল হাসপাতালে নবজাতকের মৃত্যু শ্রীপুরে গজারিয়ায় ৪৫ বছর বয়সী ব্যক্তি ইয়াবাসহ আটক, পুলিশের কাছে হস্তান্তর হাতীবান্ধায় বিএনপি নেতা ও তাদের স্ত্রীর সঙ্গে সমন্বয়ে ত্রাণ বিতরণের নির্দেশ -ইউএনও’র গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন গড়াই নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ গাজীপুরে শহীদ জিয়া ও খালেদা জিয়ার অবদান স্মরণে জিয়া পরিষদের আলোচনা ও ইফতার মাহফিল গাজীপুরে গাঁজা সেবন করতে দেখে ফেলায় মাদ্রাসাছাত্র রনিকে খুন, অতঃপর লাশে আগুন, —গ্রেফতার ১ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিকল্প বাইপাস হতে পারে শ্রীপুর–রাজেন্দ্রপুর রেললাইন সংলগ্ন সড়ক সামাজিক যোগাযোগমাধ্যমে আলহাজ্ব আবু বকর ছিদ্দিককে নিয়ে অপপ্রচার ও সম্মানহানির অভিযোগে থানায় জিডি গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডারে ফুলের রঙিন সৌন্দর্য, মুগ্ধ পথচারী ও যাত্রী

গাজীপুরে নার্সের মাধ্যমে ডেলিভারি, ইবনে সিনা মডেল হাসপাতালে নবজাতকের মৃত্যু

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাজীপুর সদর উপজেলার মনিপুর বাজার এলাকায় অবস্থিত বেসরকারি চিকিৎসাকেন্দ্র ইবনে সিনা মডেল হাসপাতাল-এ নার্সের মাধ্যমে ডেলিভারি করানোর সময় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ মার্চ) ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সদর উপজেলার পিরুজালী গ্রামের বাসিন্দা আকলিমা আক্তার আখি (২৫) প্রসব বেদনা নিয়ে ভোররাতে হাসপাতালে ভর্তি হন। স্বজনদের দাবি, ওই সময় হাসপাতালে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। এ অবস্থায় একজন নার্স ডেলিভারি করান। পরে নবজাতকটি মৃত অবস্থায় জন্ম নেয় বলে জানানো হয়।

নবজাতকটি আকলিমা ও তাঁর স্বামী শামীম দম্পতির প্রথম সন্তান। স্থানীয় একটি ওয়ার্কশপে কর্মরত শামীম ও তাঁর পরিবারের সদস্যরা সন্তানের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন।

আকলিমার বড় ভাই সোহেল রানা অভিযোগ করে বলেন, রাতে প্রসব বেদনা বাড়তে থাকায় দ্রুত তাঁরা মনিপুর বাজারের ওই হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর কে চিকিৎসক আর কে নার্স, তা বুঝে ওঠার আগেই তাঁদের আশ্বস্ত করা হয় যে গর্ভের সন্তান জীবিত রয়েছে। তিনি আরও বলেন, ডেলিভারি করানো ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিলেও পরে জানা যায় তিনি নার্স। ডেলিভারির সময় নবজাতকটি মৃত অবস্থায় বের হলে পরিবারের সদস্যরা হতবাক হয়ে পড়েন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবু তালেব বলেন, “ডেলিভারি করার পর নবজাতক মৃত পাওয়া গেছে। জরুরি পরিস্থিতিতে চিকিৎসক উপস্থিত না থাকলে নার্সের মাধ্যমে নরমাল ডেলিভারি করানো হয়ে থাকে।”

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নবজাতকের পরিবার অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই অভিযোগ করেছেন, কিছু বেসরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম না থাকলেও রোগী ভর্তি করে ঝুঁকিপূর্ণ চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »