1. : admin :
সৌরবিদ্যুৎ সম্প্রসারণে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর নতুন উদ্যোগ - যায়যায় সময়
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভাওয়ালগড়ে যুবদল নেতা সাদ্দামের আনন্দ মিছিল গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা: সভাপতি পলাশ, সম্পাদক আবু তাহের, সাংগঠনিক জাহাঙ্গীর বিয়ের পাঁচ মাসেই করুণ পরিণতি, বিষপানে রিপনের মৃত্যু ঘিরে স্ত্রী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ কালীগঞ্জে নরুণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক শাহ্ সামসুল হক রিপন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জহিরুলকে মামলায় জড়ানোর অভিযোগ গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ক্রীড়ানুরাগী সেলিম ভূঁইয়া সন্ধান চাই: গাজীপুর বানিয়ারচালা থেকে মানসিক ভারসাম্যহীন উম্মে হানী নিখোঁজ সাংবাদিক মিলন মিয়া’র বাবা মফিজ উদ্দিনের জানাযা রোববার-১১ই অক্টোবর বাদ আসর অনুষ্ঠিত হইবে। সাংবাদিক মিলন মিয়ার বাবা মফিজ উদ্দিনের ইন্তেকালে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য

সৌরবিদ্যুৎ সম্প্রসারণে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর নতুন উদ্যোগ

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান (নূর)
নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময়

সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ এবং গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে সোলার সিস্টেম স্থাপনে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির উদ্যোগ নিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

এ লক্ষ্যে ‘সোলার সিস্টেম স্থাপনে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দপ্তর ( রাজেন্দ্রপুর, গাজীপুর) অফিসে এ সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সিনিয়র জেনারেল ম্যানেজার জনাব এম এম আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করা হয়। এতে কাপাসিয়া উপজেলা ও গাজীপুর সদর উপজেলার বিভিন্ন সার্ভিস প্রোভাইডার অংশগ্রহণ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ডিজিএম (কারিগরি) মো. নজরুল ইসলাম মোল্লা, এজিএম (এমএস) এস এম রুবাইদ হোসেন, এজিএম (প্রশাসন) এ এইচ এম মুহিবিল্লাহ, এজিএম (ওএন্ডএম) মো. রিফাত ভূঁইয়া এবং এজিএম (ইএন্ডসি) অরূপ কুমার দাস প্রমুখ।

সভায় সোলার সিস্টেম স্থাপনে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তির প্রক্রিয়া, প্রয়োজনীয় শর্ত, দায়িত্ব ও সংশ্লিষ্ট কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গ্রাহকদের জন্য নিরাপদ, দক্ষ ও মানসম্মত সোলার সিস্টেম স্থাপনের গুরুত্ব তুলে ধরা হয়।

সংশ্লিষ্টরা জানান, যোগ্য ও দক্ষ সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তির মাধ্যমে সোলার সিস্টেম স্থাপনে সেবার মান নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থার ওপর চাপ কমাতেও সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এ উদ্যোগের মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহী গ্রাহকদের আরও সহজ ও মানসম্মত সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »