
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের গজারিয়া এলাকার এসি আই গেট সংলগ্ন স্থান থেকে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা।
আটকৃত ব্যক্তি হিরন মিয়া (৪৫)। তিনি একই এলাকার মৃত. মোনতাজ উদ্দিন ওরফে মুনতার ছেলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শুক্রবার সকাল প্রায় ১১টার দিকে তাকে ৮ পিস ইয়াবাসহ আটক করা হয় তাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহীন ও সদস্য সচিব রকিব মোড়ল এবং মিনহাজ খান রিপনের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতা রফিক ও রেজু মিয়ার সহযোগিতায় তাকে আটক করা হয়।
পরে তাকে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শ্রীপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।