1. : admin :
রাজনীতির নিবেদিতপ্রাণ সৈনিক: জয়নাল আবেদীন রিজভী - যায়যায় সময়
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচাদের লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু দৃষ্টিনন্দন হবে খালের পাড়, অর্থনীতিতে রাখবে ব্যাপক ভূমিকা: ত্রাণমন্ত্রী ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ শেখ রমজান হাসান নূর এর কবিতা- নিরব গাছতলার একাকীত্ব  গাজীপুরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা -ফখরুল সরকার ভাওয়ালগড় ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে নির্বাচনী প্রস্তুতির বার্তা দিলেন – আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে জনস্বার্থে কাজের অঙ্গীকার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী -মজিবুর রহমানের গাজীপুরে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে ৩ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ভাওয়ালগড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসাইন

রাজনীতির নিবেদিতপ্রাণ সৈনিক: জয়নাল আবেদীন রিজভী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩০০ বার পড়া হয়েছে

সম্পাদকের কলম থেকে…

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চার দশকের পথচলার একজন দৃঢ় ও নিবেদিতপ্রাণ সংগঠক হলেন মোঃ জয়নাল আবেদীন রিজভী। তৃণমূল রাজনীতি থেকে শুরু করে জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে তিনি সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

১৯৭১ সালের ৫ ফেব্রুয়ারি গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার ভবানীপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মরহুম হাজ্বী আব্দুল বারেক ও মাতা রাহেলা খাতুনের সুযোগ্য সন্তান রিজভী ছোটবেলা থেকেই সমাজসেবায় আগ্রহী ও নেতৃত্বের গুণে গুণান্বিত ছিলেন। শিক্ষাজীবন শুরু করেন ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে থেকে এসএসসি এবং পরে কাজী আজিম উদ্দিন কলেজ থেকে  এইচএসসি সম্পন্ন করেন।

তার রাজনৈতিক জীবনের শুরু ১৯৮৬ সালে, ২নং ওয়ার্ড মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে। পরবর্তীতে বৃহত্তর মির্জাপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি, কাজী আজিম উদ্দিন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সাধারণ সম্পাদক, ও কলেজ ছাত্র সংসদের সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি গাজীপুর সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেন। ২০১০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি গাজীপুর সদর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব, এবং গাজীপুর জেলা বিএনপির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
তিনি গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে লালন করে তিনি সবসময় বিএনপি’র চেতনায় উজ্জীবিত থেকেছেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে তিনি রাজপথে সক্রিয়ভাবে ভূমিকা রেখে চলেছেন।

উল্লেখযোগ্যভাবে, আওয়ামী লীগ সরকারের আমলে তাকে বারবার রাজনৈতিক হয়রানি, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হতে হয়েছে। দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং নির্ভীক ভূমিকার কারণে তিনি রাজনৈতিক প্রতিহিংসার লক্ষ্যবস্তু হন। তা সত্ত্বেও তিনি কখনও আদর্শচ্যুত হননি।

দীর্ঘ এই রাজনীতিক জীবনে মোঃ জয়নাল আবেদীন রিজভী যে নিষ্ঠা ও আত্মত্যাগের সঙ্গে দলের পাশে থেকেছেন, তা তাঁকে এক বিচক্ষণ ও পরীক্ষিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দলের প্রতি তাঁর অবিচল আস্থা ও দায়বদ্ধতা বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ।

শেখ রমজান হাসান (নূর)

বার্তা সম্পাদক: যায়যায় সময়

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »