1. : admin :
কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 - যায়যায় সময়
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পালিয়ে বিয়ে, পরিবার মেনে না নেওয়ায় আর্থিক সংকটে চুরির পথ বেছে নেওয়ার দাবি নবদম্পতির শেখ রমজান হাসান(নূর) এর রম্য কবিতা “বিয়ে বিভ্রাট” গাজীপুরে হামলায় আহত জাহিদ হাসানকে হাসপাতালে দেখতে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন রিসভী গাজীপুরে নাগরিক সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রশাসনিক ভবন চেয়ে মানববন্ধন রাজাবাড়ী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ডা. আলী আকবর পলান জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444 শ্রীপুরে একই পরিবারে দুই মৃত্যু: না ফেরার দেশে মেয়র আনিছুর রহমান, খবর শুনেই মারা গেলেন বোন গাজীপুরে শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা সম্পন্ন: ২০ সংবাদকর্মীকে সনদ প্রদান গাজীপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু

কিডনি রোগে আক্রান্ত অসহায় বিএনপি নেত্রী শাহনাজ পারভীনের পাশে দাঁড়ান -বিকাশ পার্সোনাল 01712647444

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ পাঁচ বছর ধরে জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন কালিয়াকৈর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক কক্ষ সম্পাদক ও বিএনপির ত্যাগী নেত্রী শাহনাজ পারভীন। একসময় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করা এই নেত্রী আজ অসুস্থতা ও আর্থিক সংকটে চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন। তার পরিবার মানবিক সহায়তার জন্য দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে।

জানা যায়, ছাত্রজীবনে কালিয়াকৈর ডিগ্রি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে কক্ষ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন শাহনাজ পারভীন। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। দলের দুঃসময়েও তিনি মাঠপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন।

পরিবারের সদস্যরা জানান, গত পাঁচ বছর ধরে কিডনি রোগে আক্রান্ত শাহনাজ পারভীন নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। কিন্তু দীর্ঘমেয়াদি চিকিৎসা ও ওষুধের ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি এখন চরম আর্থিক সংকটে পড়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তিনি স্বাভাবিক চলাফেরা ও কর্মক্ষমতা হারিয়েছেন।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য, শাহনাজ পারভীন সবসময় দলের জন্য নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করেছেন। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আজ তিনি অসুস্থতার কারণে কঠিন সময় পার করছেন। তাই মানবিক দায়িত্ববোধ থেকে তার পাশে দাঁড়ানো প্রয়োজন।

শাহনাজ পারভীনের স্বামী সাংবাদিক আজিজুর রহমান আবেগঘন কণ্ঠে বলেন, “আমার স্ত্রী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন। চিকিৎসার ব্যয় বহন করতে আমরা হিমশিম খাচ্ছি। দলের নেতৃবৃন্দ, সহকর্মী, শুভানুধ্যায়ী ও সমাজের বিত্তবান মানুষের কাছে বিনীত অনুরোধ, মানবিক দৃষ্টিতে আমার স্ত্রীর পাশে দাঁড়ান। আপনাদের সহযোগিতা ও দোয়া আমাদের জন্য অনেক বড় শক্তি হবে।”

পরিবারের পক্ষ থেকে শাহনাজ পারভীনের দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া এবং চিকিৎসা সহায়তার আবেদন জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »