
শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক |যায়যায় সময়
গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা এলাকা থেকে মোছাঃ উম্মে হানী (২০) নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণী নিখোঁজ হয়েছেন।
গত শুক্রবার (১৩ মার্চ) আনুমানিক বিকেল ৫:৪৫ মিনিটের দিকে তিনি নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজের পরিচয়:
নাম: মোছাঃ উম্মে হানী (মানসিক রোগী)
পিতা: মোঃ ইব্রাহিম
মাতা: মুনজেলা খাতুন
ঠিকানা: গ্রাম: বানিয়ারচালা, পোস্ট: ভবানীপুর, ইউনিয়ন: ভাওয়ালগড়, থানা: জয়দেবপুর, জেলা: গাজীপুর।
শারীরিক বিবরণ: নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল লাল রঙের থ্রি-পিস/ওড়না।
এ বিষয়ে নিখোঁজ তরুণীর পরিবারের পক্ষ থেকে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। (জিডি ট্র্যাকিং নং: FAGERJ, জয়দেবপুর থানা জিডি নং: ৫২৯)।
সন্ধান দিন:
কোনো দয়ালু ব্যক্তি যদি উক্ত তরুণীর কোনো সন্ধান পেয়ে থাকেন বা দেখে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে:
📞 যোগাযোগ: ০১৩৪৫২৮৬৯৯১
(মানবতার খাতিরে পোস্টটি শেয়ার করে নিখোঁজ তরুণীকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করুন।)