1. : admin :
শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসায় সাইদুর রহমানকে সভাপতি করে এডহক কমিটি গঠন - যায়যায় সময়
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান গাজীপুরে শিক্ষক বাবার সন্তান থেকে সহকারী জজ : ১৮তম বিজেএস পরীক্ষায় চমক দেখালেন রাবির মেহেদী হাসান শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসায় সাইদুর রহমানকে সভাপতি করে এডহক কমিটি গঠন সৌরবিদ্যুৎ সম্প্রসারণে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর নতুন উদ্যোগ গাজীপুরে আগুনে পুড়ল ৩৮ ঘর, ক্ষয়ক্ষতি কোটি টাকা বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি মাসুম, সহ-সভাপতি বাবু গাজীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশ,রহস্য উদঘাটন পিবিআইয়ের- প্রেমিক, তার মা ও বন্ধুসহ গ্রেপ্তার ৩জন

শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসায় সাইদুর রহমানকে সভাপতি করে এডহক কমিটি গঠন

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার বিন্দুবাড়ী গাউসুল আজম সিনিয়র আলিম মাদ্রাসায় মো. সাইদুর রহমানকে সভাপতি করে চার সদস্যের একটি এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সোমবার (২১ সেপ্টেম্বর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।
​প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ‘দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫’-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী পত্র জারির তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
​নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন—
​সভাপতি: মো. সাইদুর রহমান
​অভিভাবক সদস্য: এম বশির সিদ্দিকী
​সাধারণ শিক্ষক সদস্য: মো. জয়নাল আবদীন
​সদস্যসচিব: মাদ্রাসার অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ
​প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মাদ্রাসার স্বার্থ পরিপন্থী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হলে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এই এডহক কমিটি যেকোনো সময় বাতিল করার এখতিয়ার রাখবে বোর্ড। একই সঙ্গে কমিটির মেয়াদ চলাকালীন সময়েই অগ্রাধিকার ভিত্তিতে বিধি অনুযায়ী একটি পূর্ণাঙ্গ ও নিয়মিত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
​এ ছাড়া প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষার পরিবেশ ও পরিচালনা উন্নয়নের পাশাপাশি আগামী পরীক্ষার ফলাফল গুণগত ও সংখ্যাগত—উভয় দিক থেকেই সন্তোষজনক করতে নতুন কমিটিকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার তাগিদ দেওয়া হয়।
​উক্ত প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য গাজীপুরের জেলা প্রশাসক, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »