1. : admin :
শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত - যায়যায় সময়
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভাওয়ালগড়ে যুবদল নেতা সাদ্দামের আনন্দ মিছিল গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা: সভাপতি পলাশ, সম্পাদক আবু তাহের, সাংগঠনিক জাহাঙ্গীর বিয়ের পাঁচ মাসেই করুণ পরিণতি, বিষপানে রিপনের মৃত্যু ঘিরে স্ত্রী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ কালীগঞ্জে নরুণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন সিনিয়র সাংবাদিক শাহ্ সামসুল হক রিপন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জহিরুলকে মামলায় জড়ানোর অভিযোগ গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ক্রীড়ানুরাগী সেলিম ভূঁইয়া সন্ধান চাই: গাজীপুর বানিয়ারচালা থেকে মানসিক ভারসাম্যহীন উম্মে হানী নিখোঁজ সাংবাদিক মিলন মিয়া’র বাবা মফিজ উদ্দিনের জানাযা রোববার-১১ই অক্টোবর বাদ আসর অনুষ্ঠিত হইবে। সাংবাদিক মিলন মিয়ার বাবা মফিজ উদ্দিনের ইন্তেকালে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য

শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময়

গাজীপুর সদর উপজেলার শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহফুজা আক্তার মনি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব আবু বকর সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য শাহাবুদ্দিন, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান, বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব গফুর ফকির, প্রধান শিক্ষক আসাদুজ্জামান, নলজানি মোজাদ্দেদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

সভায় শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে হুমায়ুন কবীর এবং সহ-সভাপতি হিসেবে আমিনুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। কমিটিতে মোট ১২ জন সদস্য রয়েছেন।

নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি হুমায়ুন কবীর, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সদস্য আশরাফুল আলম, কে এম শফিকুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ কামাল হোসেন, নার্গিস পারভীন রুবি, আফরোজা আক্তার, সানজিদা নাসরিন, সাদেদা এবং সদস্য সচিব মাহফুজা বেগম।

পরিচিতি সভা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের দায়িত্ব পালনে সফলতা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নবনির্বাচিত ম্যানেজিং কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »