
শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময়
নবগঠিত গাজীপুর জেলা যুবদলের আংশিক কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে গাজীপুরের ভাওয়ালগড়ে আনন্দ মিছিল করেছেন যুবদল নেতাকর্মীরা। ভাওয়ালগড় ইউনিয়ন যুবদল নেতা সাদ্দাম হোসেনের নেতৃত্বে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটিতে ইয়াসির আকরাম পলাশকে সভাপতি ও আবু তাহের প্রধানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতাকর্মীরা।
মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ি এলাকা থেকে শুরু হয়ে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে বাঘের বাজার নতুন বাজারে গিয়ে শেষ হয়।
পরে বাঘের বাজার ডাচ্-বাংলা ব্যাংকের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবু বকর সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরীফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আরিফ,ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মোল্লা, যুবদল নেতা সুমন খান, যুবদল নেতা শিবলু, যুবদল নেতা মিলন মাহমুদ,গাজীপুর সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা ওলামাদলের আহ্বায়ক আমিনুল ইসলাম, গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের ফজলে রাব্বি, গাজীপুর সদর উপজেলা জাসাসের সাবেক সদস্য মোখলেছুর রহমান, রোভারপল্লী ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সজীব খান, ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলাল মিয়া এবং মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফাহিম শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা নবগঠিত জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।