1. : admin :
গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ক্রীড়ানুরাগী সেলিম ভূঁইয়া - যায়যায় সময়
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জহিরুলকে মামলায় জড়ানোর অভিযোগ গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ক্রীড়ানুরাগী সেলিম ভূঁইয়া সন্ধান চাই: গাজীপুর বানিয়ারচালা থেকে মানসিক ভারসাম্যহীন উম্মে হানী নিখোঁজ সাংবাদিক মিলন মিয়া’র বাবা মফিজ উদ্দিনের জানাযা রোববার-১১ই অক্টোবর বাদ আসর অনুষ্ঠিত হইবে। সাংবাদিক মিলন মিয়ার বাবা মফিজ উদ্দিনের ইন্তেকালে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের শোক ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান গাজীপুরে শিক্ষক বাবার সন্তান থেকে সহকারী জজ : ১৮তম বিজেএস পরীক্ষায় চমক দেখালেন রাবির মেহেদী হাসান

গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার কমিটিতে ক্রীড়ানুরাগী সেলিম ভূঁইয়া

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর 

নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময়

গাজীপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মো. সেলিম ভূঁইয়া। তিনি ভাওয়াল টাইগার্স ক্লাবের সক্রিয় সদস্য এবং উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের কাতলামাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।

গত ১৫ সেপ্টেম্বর গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা নিশ্চিত করা হয়।

নবগঠিত এই কমিটিতে পদাধিকারবলে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন সভাপতি এবং স্থানীয় ক্রীড়া সংগঠক জাহাঙ্গীর আলম সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় ক্রীড়ানুরাগী প্রতিনিধি হিসেবে মো. সেলিম ভূঁইয়াকে এতে অন্তর্ভুক্ত করা হয়।

রাজনৈতিক,সামাজিক, মানবিক ও খেলাধুলার প্রসারে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসা সেলিম ভূঁইয়া বর্তমানে সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য-সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উপজেলা পর্যায়ে খেলাধুলার প্রসার, নতুন খেলোয়াড় তৈরি ও ক্রীড়া প্রতিভার বিকাশে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। নবগঠিত এই কমিটির মাধ্যমে গাজীপুর সদর উপজেলার ক্রীড়া অঙ্গনে নতুন গতিশীলতা আসবে এবং তরুণ সমাজ খেলাধুলায় আরও উৎসাহিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »