1. : admin :
ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য - যায়যায় সময়
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য শ্রীপুরে জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত স্বাস্থ্য অধিদপ্তরের ডেন্টাল বিভাগের নতুন পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান গাজীপুরে শিক্ষক বাবার সন্তান থেকে সহকারী জজ : ১৮তম বিজেএস পরীক্ষায় চমক দেখালেন রাবির মেহেদী হাসান শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসায় সাইদুর রহমানকে সভাপতি করে এডহক কমিটি গঠন সৌরবিদ্যুৎ সম্প্রসারণে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর নতুন উদ্যোগ গাজীপুরে আগুনে পুড়ল ৩৮ ঘর, ক্ষয়ক্ষতি কোটি টাকা বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন, সভাপতি মাসুম, সহ-সভাপতি বাবু গাজীপুরে ব্রিফকেসে খণ্ডিত নারীর লাশ,রহস্য উদঘাটন পিবিআইয়ের- প্রেমিক, তার মা ও বন্ধুসহ গ্রেপ্তার ৩জন

ঘরের বাইরে তালা, ভেতরে আগুন: গাজীপুরে যুবকের মৃত্যু ঘিরে রহস্য

শেখ রমজান হাসান (নূর) | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

শেখ রমজান হাসান নূর

নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময় 
গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমির জরাজীর্ণ তালাবদ্ধ ঘরে অগ্নিদগ্ধ হয়ে দেলোয়ার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পেট্রল ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।আজ রোববার(৪ অক্টোবর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাঁটিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহীনুর আলম। নিহত মো. দেলোয়ার হোসেন(১৮) জামালপুর জেলায় বকশিগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মো. বুধু মিয়ার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের সাঁটিয়া বাড়ি গ্রামের খাসপাড়া এলাকায় বাবামায়ের সঙ্গে থাকতেন।
নিহতের বাবা বুধু মিয়া বলেন, যে ঘরে আগুনে পুড়ে ছেলের মৃত্যু হয়েছে সেখানে কি ভাবে গেলো বলতে পারবো না। আমার ছেলের শরীর আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে দাবি আমরা ছেলেকে যাঁরা পুড়িয়ে মারছে তাদের যেন বিচার হয়। তিনি আরও জানান, প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ছেলের অবস্থা খারাপ হলে ঢাকায় নিয়ে ভর্তি করি। সেখানে ছেলের মৃত্যু হয়েছে।
জমির মালিক হুরমত আলী শেখ বলেন, জমি নিয়ে দীর্ঘ বছর যাবৎ চাচাতো ভাই ফাইজুদ্দিনদের সঙ্গে বিরোধ চলছে৷ একটি টিন শেডের ঘর নির্মাণ করে জমি পাহাড়া দেয়। ঘরটি দিনের বেলায় তালাবদ্ধ থাকে। প্রতিদিন রাত ১০ টার দিকে এসে এই ঘরে এসে ঘুমায়। গতকাল শনিবার রাতে রাজেন্দ্রপুর বাজারে দুধ বিক্রি করছিলাম। হঠাৎ করে একজন ফোন করে জানায় তুমার ঘরে আগুন লাগছে। দৌড়ে ঘরের পাশে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘরের ভেতর একজনের ডাক চিৎকার শুনে শতশত মানুষ জরো হয়ে তাকে উদ্ধার করে। এসময় সে মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তিনি আরও জানান, ঘরটি সবসময় তালাবদ্ধ থাকে। শুধুমাত্র রাতের বেলায় ঘরের তালা খুলে প্রবেশ করা হয়। এই ছেলেকে আমি চিনি না। সে কেন এখানে আসছে। কিভাবে আগুন লাগছে বলতে পারবো না। ঘরে পেট্রল কেরোসিনের গন্ধ। ধারণা করা হচ্ছে পেট্রল ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। আর ঐ আগুনে দগ্ধ হয়ে এই যুবকের মৃত্যু হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের নির্দেশনায় মরদেহের ময়না তদন্ত চলমান। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়ায়ধীন। কিভাবে আগুন দেওয়া হয়েছে। পেট্রল ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে কিনা এবিষয়ে তদন্ত চলমান। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »