সিলেট প্রতিনিধি।
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সকল প্রকারের অবৈধ পাথর ও বালু উত্তোলন বন্ধে আজ রোব বার (৮ ডিসেম্বর) বিকাল ১২:০০ ঘটিকার সময় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানার মাধ্যমে সিলেটের জেলা প্রশাসক বরাবর দুর্নীতি অনুসন্ধান কমিটি বাংলাদেশ (ডিঅসিবি) এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। আরো অনুলিপি প্রদান করা হয় জেলা পুলিশ সুপার, সহকারী ভূমি কমিশনার,অফিসার ইনচার্জ কোম্পানীগঞ্জ এবং সকল গণমাধ্যম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক বজলুর রশীদ, সদস্য সচিব এম এ এইচ শাহীন, যুগ্ম আহবায়ক ডা. নুরুল আমিন, যুগ্ম আহবায়ক আজিজুল হক,সদস্য আব্দুর রব,ফাতেমা আক্তার ফাতেহা, উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি ছালেহ আহমদ প্রমুখ। উক্ত স্মারকলিপিতে উল্লেখ করা হয় সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় শতবর্ষের ঐতিহ্য ৩৬০ আউলিয়ার সফরসঙ্গী হযরত শাহআরপিন (রঃ) এর আসন মাজারটি রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য্যমণ্ডিত শাহআরপিন টিলা
উৎমা পাথর কোয়ারী সহ ভোলাগঞ্জ রেলওয়ের বাঙ্কার হতে অবৈধভাবে পাথর বালু উত্তোলন ও ধলাই নদীর ধলাই ব্রীজের নিচ হইতে উত্তর দিকে ভোলাগঞ্জ ১০ নং দয়ার বাজার ও কালাইরাগ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন লুটপাট বন্ধে স্মারক লিপি প্রদান করেন।
দুর্নীতি অনুসন্ধান কমিটি বাংলাদেশ (ডিঅসিবি) পরিবেশ বিনষ্টকারী দানব খ্যাত লিস্টার মেশিন দ্বারা পাথর উত্তোলন করার ফলে পরিবেশের বিপর্যয় ঘটছে। বিগত সরকারের দোসররা শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। সরকারী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রশাসনকে যোগসাজশে অবৈধ পাথর এবং বালু লুটপাটের মহোৎসব, চলছে। এসব বন্ধে কার্যকরী ভূমিকা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি বিশষভাবে আবেদন করা হয়।