শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক |যায়যায় সময়
গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক ও ‘দৈনিক মুক্ত বলাকা’ পত্রিকার স্টাফ রিপোর্টার মিলন মিয়ার বাবা মফিজ উদ্দিন আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তান হিসেবে তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব পরিবার।
এক যৌথ শোক বার্তায় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, "আমরা মরহুমের জন্য সর্বশক্তিমান আল্লাহর দরবারে দোয়া করি—তিনি যেন তাঁর জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেন, কবরকে নূরে পরিপূর্ণ করে দেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।"
মরহুমের জানাজার নামাজ ও দাফনের সময় আগামীকাল রোববার (১১-১০-২০২৬) বাদ আসর অনুষ্ঠিত হবে।