শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময়
গাজীপুর সদর উপজেলার শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহফুজা আক্তার মনি'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য শাহাবুদ্দিন, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান, বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব গফুর ফকির, প্রধান শিক্ষক আসাদুজ্জামান, নলজানি মোজাদ্দেদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
সভায় শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে হুমায়ুন কবীর এবং সহ-সভাপতি হিসেবে আমিনুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। কমিটিতে মোট ১২ জন সদস্য রয়েছেন।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি হুমায়ুন কবীর, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সদস্য আশরাফুল আলম, কে এম শফিকুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ কামাল হোসেন, নার্গিস পারভীন রুবি, আফরোজা আক্তার, সানজিদা নাসরিন, সাদেদা এবং সদস্য সচিব মাহফুজা বেগম।
পরিচিতি সভা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের দায়িত্ব পালনে সফলতা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নবনির্বাচিত ম্যানেজিং কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।