শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক | যায়যায় সময়:
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মাসুম রানা। আর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন আহমেদ ইমন (বাবু)।
নবনির্বাচিত কমিটি গঠন উপলক্ষে বিদ্যালয়ে আয়োজিত একটি সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবুবকর ছিদ্দিক, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী শাহাবুদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা, বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল গফুর ফকির, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী আরিফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী এবং ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আতাব উদ্দিন।
নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিকে উপস্থিত ব্যক্তিরা শুভেচ্ছা জানান। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, পরিবেশের উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে নতুন ম্যানেজিং কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নতুন কমিটির মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।