1. : admin :
প্রবাসীর সহায়তায় কলেজে ভর্তি হলো শ্রীপুরের রূপসী - যায়যায় সময়
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচাদের লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু দৃষ্টিনন্দন হবে খালের পাড়, অর্থনীতিতে রাখবে ব্যাপক ভূমিকা: ত্রাণমন্ত্রী ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ শেখ রমজান হাসান নূর এর কবিতা- নিরব গাছতলার একাকীত্ব  গাজীপুরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা -ফখরুল সরকার ভাওয়ালগড় ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে নির্বাচনী প্রস্তুতির বার্তা দিলেন – আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে জনস্বার্থে কাজের অঙ্গীকার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী -মজিবুর রহমানের গাজীপুরে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে ৩ শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  ভাওয়ালগড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসাইন

প্রবাসীর সহায়তায় কলেজে ভর্তি হলো শ্রীপুরের রূপসী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর):

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংড়া গ্রামের তায়েমা আক্তার রূপসী ছোটবেলাতেই বাবা রোমান মিয়াকে হারান। সংসারের ভার এসে পড়ে তার মা ফেরদৌসীর কাঁধে। মানুষের বাড়িতে কাজ করে কখনো সামান্য চাকরি করে মেয়ের পড়াশোনার খরচ জুগিয়েছেন তিনি।

২০২৫ সালে আলহাজ্ব নয়াব আলী আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে রূপসী। তবে কলেজে ভর্তির টাকা না থাকায় তার পড়াশোনা থেমে যাওয়ার শঙ্কা দেখা দেয়। খবরটি পৌঁছে যায় প্রবাসী ও বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা এস এম মিল্টন সরকারের কানে। তিনি দ্রুত রূপসীর শিক্ষার দায়িত্ব নেন।

গত ৭ সেপ্টেম্বর শ্রীপুর সরকারি কলেজে রূপসীর ভর্তি সম্পন্ন হয়। এসময় স্থানীয় গণসংহতি আন্দোলনের নেতারা পাশে ছিলেন। ভর্তি শেষে মা ফেরদৌসীর চোখ ভিজে ওঠে আনন্দাশ্রুতে। তিনি বলেন, “আমি ভেবেছিলাম মেয়ের পড়াশোনা এখানেই শেষ হবে। কিন্তু মিল্টন সাহেব আল্লাহর রহমতের মতো এগিয়ে এলেন।”

রূপসী জানায়, “আমি বড় হয়ে মাকে সুখে রাখতে চাই। যাতে আর কোনোদিন তাকে মানুষের বাড়িতে কাজ করতে না হয়।”

এস এম মিল্টন সরকার মুঠোফোনে বলেন, “দেশে অনেক মেয়েই অভাবের কারণে পড়াশোনা বন্ধ করে দেয়। আমি চেয়েছি অন্তত একজনকে সাহায্য করতে, যাতে সে তার স্বপ্ন পূরণ করতে পারে।”

রূপসীর জীবনে তাই শুরু হলো নতুন অধ্যায়। মায়ের চোখে ভাসছে আশার আলো, মেয়ের চোখে ভবিষ্যতের স্বপ্ন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized BY LatestNews
ভাষা পরিবর্তন করুন »