মোঃ হাবিব মিয়া
হাওরাঞ্চল কিশোরগঞ্জ প্রতিনিধি
গত ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখ মঙ্গলবার পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)-র উদ্যোগে পিকেএসএফ এবং ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায় কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা কমিটি (সিজি) সদস্যদের দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ইটনা উপজেলার ইটনা সদর ও এলংজুরী ইউনিয়নের ৬টি কমিউনিটি ক্লিনিক থেকে মোট ২৫ জন সিজি সদস্য ওরিয়েন্টেশন গ্রহণ করেন।উক্ত ওরিয়েন্টেশনে প্রধান আলোচক ছিলেন ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ এবং বিশেষ আলোচক ছিলেন মেডিক্যাল অফিসার ডা: অনিক দেব। পপি সংস্থার টেকনিক্যাল অফিসার (সিএম) মফিজুর রহমানের সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার (লাইভলীহুড) হুসাইনুল কবীর, এসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) রোজিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস,এসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার (লাইভলীহুড) সাইদুর রহমান , হালিমা বেগম প্রমূখ।