প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৬:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
জয়দেবপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতার গাজীপুর সদর উপজেলা যুবলীগের সা: সম্পাদক বেলায়েত হোসেন
শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক|যায়যায় সময়
গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেনকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
সোমবার (১৫ জুন) দুপুরে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা মেম্বার বাড়ি প্যারাগন কারখানার সামনে থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বেলায়েত হোসেনকে আটক করে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বেলায়েত হোসেন ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।ওসি আরও জানান, গ্রেফতারকৃত বেলায়েত হোসেনকে আগামীকাল আদালতে পাঠানো হবে।
Copyright © 2026 যায়যায় সময়. All rights reserved.