গাজীপুরের বাঘের বাজার মসজিদের জমি জবরদখল ও নির্মাণ কাজে বাধা প্রদানকারী ভূমিখেকো আশরাফুলের বিরুদ্ধে মানববন্ধনও প্রতিবাদে মুসুল্লি ও এলাকার সর্বস্তরের জনগন
শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক:
মসজিদের জমি জবরদখল ও নির্মাণ কাজে বাধা প্রদানকারী ভূমিখেকো আশরাফুলের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জাবালে নূর জামে মসজিদের মুসুল্লি ও এলাকার সর্বস্তরের নাগরিকরা
৬ই ডিসেম্বর শুক্রবার বাদ জুমা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর এবং কুখ্যাত ভূমিখেকো আশরাফুল আওয়ামী লীগ সরকারের আমলে পেশিশক্তির বলে মোহাম্মদ আলী জাবালে নূর জামে মসজিদ ও শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি জবরদখল করে নিয়েছে। জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
বক্তব্য রাখেন, ভাওয়ালগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী,ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম সরকার, সাবেক প্রধান শিক্ষক আব্দুল বাতেন বিএসসি, নূরমোহাম্মদসহ বিভিন্ন মসজিদের ইমাম খতিব মুসল্লিরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রিজভী,ভাওয়ালগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক(দপ্তরের দায়িত্বে) আলহাজ আবু বকর ছিদ্দিক, গাজীপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন, গাজীপুর সদর ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি সভাপতি মুজিবুর রহমান, গাজীপুর সদর উপজেলা বিএনপি'র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফখরুল সরকার, বেড়াইদের চালা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাতেন বিএসসি, বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম মাস্টার, ভাওয়াল গড় ইউনিয়ন যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম,যুগ্ন আহবায়ক হাজী আরিফ হোসেন,যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম শিবলু,গাজীপুর সদর উপজেলা জাসাসের যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান,মেম্বারবাড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক মাসুম রানা,বাঘের বাজারের ইজারাদার মোঃ রতন চৌধুরী, বিএনপি নেতা আজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।