শেখ রমজান হাসান নুর
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক গরিব দুঃখী মানুষের পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বাঘের বাজার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন গাজীপুর জেলা বিএনপি'র সাবেক কোষাধক্ষ্য ইসলাম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
বাঘের বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বাতেন বিএসসির সভাপতিত্বে ও গাজীপুর সদর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ফখরুল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভী ও সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি'র ১নং ওয়ার্ড শাখার সভাপতি হাজী ইসমাইল।
এ সময় আরও উপস্থিত ছিলেন,যুবদল নেতা আজিজুল ইসলাম সিনহা, হাজী আরিফ হোসেন,কাউসার আহমেদ মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা ইউনুস আলী নছ মিয়া, আমিনুল ইসলাম স্বপন, জাসাস নেতা মুকুল মিয়া,সাদ্দাম হোসেন,বদিউজ্জামান, মঞ্জুরুল আলমসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।