শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত।
রোববার বেলা সোয়া চারটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া বিমান বাহিনীর অফিসের ইউটার্ণ এর কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাজীপুরের শ্রীপুর উপজেলার বাউনী গ্রামের মিজানুল কবির
মাসুদ রানা ও জাহিদ। নিহত মাসুদ রানা একুশের বাণী পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শী ও সালনা হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান ঘাতক কাভার্ড ভ্যান উলটো পথে আসায় ইউটার্ণের দিকে যাচ্ছিল অপরদিকে দুইজন মোটরসাইকেল আরোহী ইউটার্ণের কাছাকাছি পৌছালে কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই চাকায় পৃষ্ঠ হয়ে দুইজনের মৃত্যু হয়। ঘাতক কাভার্ড ভ্যান ও চালকে আটক করা হয়েছে। নিহতদের লাশ শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।