শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক:
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) গাজীপুর জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ই মার্চ রোজ সোমবার গাজীপুর মহানগরীর প্রকৌশলী ভবনের কনভেনশন হলে এই দোয়া ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) গাজীপুর জেলা শাখার আহবায়ক ড. মোহাম্মদ আলী আকবর পলান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ডা. এম. এ সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ডা. মোঃ জহিরুল ইসলাম শাকিল,
শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. জোবায়দা সুলতানা, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মেহেদী হাসান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন,ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের গাজীপুর জেলা শাখার সদস্য সচিব,ডা.মোহাম্মদ খলিলুর রহমান।