
শেখ রমজান হাসান (নূর)
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে কেন্দ্রিয় ছাত্রদলের কর্মসূচি অনুযায়ী সদর উপজেলা ছাত্র দলের উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর (সোমবার) সকালে গাজীপুর সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার,নতুন বাজার সহ ভাওয়ালগড় ইউনিয়নের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।
বিজয় মিছিলে দেন নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সালাউদ্দিন আহমেদ ইমন বাবু, গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ডাঃ ফজলে রাব্বি।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক এর একমাত্র সুযোগ্য সন্তান মাহমুদুল হাসান মাসুম,গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত আলম সোহাগ, ছাত্রনেতা মো: জুয়েল রানা, তানজিবুর ইসলাম রাজিব, মেহেদী হাসান মারুফ, মো: সিদ্দিক খান, মো: তানভীর ইসলাম, সৈকত, শাকিব মোল্লাসহ গাজীপুর সদর উপজেলা ও ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।