শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে আজ একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা এরেই ধারাবাহিকতায় গাজীপুরের শ্রীপুরে ১০ টি কেন্দ্র এসএসসি দাখিল ও ভোকেশনাল সমমান ৭৭৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা করায় ৪ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সকালে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পিয়ার আলী কলেজ ভ্যানু পরিদর্শনে আসেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ। এসময় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা আবেদ আলী গার্লস স্কুলের দুই শিক্ষক আরিফ উদ্দিন ও তাসফিয়া তানজুম এবং বারতোপা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসানের দায়িত্ব পালনে অবহেলা পাওয়ায় তাদের অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন। এছাড়াও একই কারণে উপজেলার কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে নাহিদ হাসান নামে আরেক শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে। মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ জানান, নৈবিত্তিক খাতা
উঠানোর সময় শিক্ষার্থীরা একটু আওয়াজ করছিল এবিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর হলে তিনি ৩ জন শিক্ষককে অব্যাহতি দেওয়ার কথা বললে তাৎক্ষণিক তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে নকল মুক্ত পরিবেশে যেন পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করছে উপজেলা প্রশাসন। তার পরিপ্রেক্ষিতে ৪ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।