শেখ রমজান হাসান নূর
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি বাজার ব্যবসায়ী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন অত্র বাজারের ব্যবসায়ী মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো.সুমন মাহমুদ, ব্যবসায়ীদের মান উন্নয়নের এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখার জন্য ই কমিটি ঘোষণা করা হয়। আগামী সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান বাজার ব্যবসায়ী কমিটির নেতারা।